পাইকগাছায় বিভ্রান্তিমূলক খবর প্রকাশের প্রতিবাদে মৎস্য আড়ৎদারি সমিতি সংবাদ সম্মেলন

পাইকগাছায় মৎস্য আড়ৎদারি সমিতি নিয়ে বিভ্রান্তি মূলক নিউজ প্রকাশিত হওয়ায় মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি লিঃ উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার (৯জুলাই) সকাল ১১ টায় পাইকগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডে মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির লিঃ এর কার্যলয়ে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিঠু লিখিত বক্তব্য বলেন, গত ইং- ২০০০ সাল থেকে বাতিখালি মৌজায় শ্রী দুলাল চন্দ্র গংদের নিকট হইতে পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি লিঃ ও ব্যাক্তি মালিকানায় ১২৩০-১২৩১ নং দলিল মুলে জমি ক্রয় করা হয়েছে এবং ২০০৫ সালে অত্র জমিতে পাকা মার্কেট নির্মাণ পূর্বক সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি। সম্প্রতি আমাদের সুনাম ও সুখ্যাতির জন্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও প্রশাসনের উদ্যোগে একটি মডেল মৎস্য আড়ৎ তৈরির জন্য সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক ৩ কোটি ৭৩ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। যা টেন্ডারের সম্পন্ন হলে কাজ শুরু হবে।

এসময়ে তাহারা আরো বলেন, পাইকগাছায় একটি মডেল মৎস্য আড়ৎ নির্মাণ হলে ব্যবসায়ী তথা পাইকগাছার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এমতাবস্থায় মৎস্য আড়ৎদারি মার্কেট নিয়ে কতিপয় অসাধু সাংবাদিক বিভিন্ন পত্র পত্রিকায় বিভ্রান্তিমুলক খবর প্রচার সহ গন মাধ্যমে বিরুপ মন্তব্য করায় আমাদের মার্কেটের সুনাম ও সুখ্যাতি সহ ব্যবসায় বিরুপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে আমরা সংবাদ সম্মেলন এর মাধ্যমে আপনাদের বহুল প্রচারিত পত্র পত্রিকায় উক্ত বিষয়টি প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031