সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু’র জন্য দোয়া মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের কৃতি সন্তান বৃহত্তম চট্টগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদ সভাপতি, বিশিষ্ট ক্রীড়াও সাংস্কৃতিক সংগঠক, “দৈনিক সকালের শিরোনাম”পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি, “দৈনিক বিজয় বাংলাদেশ” পত্রিকা এর বিশেষ প্রতিনিধি, “একাত্তর সংবাদ ২৪.কম” এর চট্টগ্রাম ব্যুরো চীপ,”ডেইলি মনিং পোষ্ট “এর বিশেষ প্রতিনিধি,”দৈনিক মানবাধিকার “এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি,”দৈনিক সংবাদ বাংলা “এর চট্টগ্রাম প্রতিনিধি “ভারতীয় চ্যানেল ১৯”এর জেলা প্রতিনিধি, জনপ্রিয় অনলাইন চ্যানেল “WG news. con” এর রিপোর্টার,কলামিস্ট মোঃহাসানুর জামান বাবু গত ১৫জুন দুর্ঘটনায় পায়ে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ডানপায়ে প্লাস্টার করে বর্তমানে চট্টগ্রাম শহরের নিজ বাসার ২১দিনের সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। উনার শরীরের অবস্হার উন্নতি না হওয়ায় আজ ০৫জুলাই,শুক্রবার বাদে মাগরিব চট্টগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম সদরঘাট নালাপাড়া “শরীফ মসজিদ প্রাঙ্গণে” এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩০নাম্বার ওয়ার্ডে একাধিকবার নির্বাচিত সাবেক কমিশনার প্রবীণ আওয়ামীলীগ নেতা জনাব জহিরুল আলম,নালাপাড়া বাসিন্দা আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা জনাব জাহাঙ্গীর আলম,বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, ও মাগরিব নামাজের শরীফ মসজিদের নিয়মিত মুসল্লি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চট্টগ্রাম জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সেক্রেটারি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই। ঐতিহাসিক শরীফ মসজিদ এর পেশ ইমাম সকলকে নিয়ে সাংবাদিক মোঃ হাসানুর জামান বাবু’র আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহ দরবারে বিশেষ মোনাজাত করেন এবং হাসানুর জামান বাবু’র জন্য দোয়া করার অনুরোধ করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031