মাগুরার শ্রীপুর উপজেলায় ১০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

মাগুরায় শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ি কর্তৃক বুধবার ভোর সাড়ে ৪ টর দিকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পাভেল এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ফরিদ খন্দকারের ছেলে পলাশ খন্দকার।তাদের কাছে ১০ কেজি গাঁজা পাওয়া গিয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল বাজারের চৌরঙ্গীমোড় এলাকা থেকে গাঁজাসহ তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শ্রীপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসনীম আলম জানিয়েছেন। এছাড়াও তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031