পাইকগাছায় সাদা সোনা খ্যাত হিমায়িত চিংড়ীজাত বন্ধের চক্রান্তের প্রতিবাদে মতবিনিময়

পাইকগাছায় কাঁকড়া সমিতির উদ্যোগে উপজেলা চিংড়ী চাষী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হিমায়িত রপ্তানি পণ্য চিংড়ী ও কাঁকড়া সম্পদ উৎপাদন বন্ধের চক্রান্তের প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১ টায় কাঁকড়া চাষী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি দেবব্রত কুমার মন্ডল। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চিংড়ি চাষী সমিতির প্রধান উপদেষ্টা শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন চিংড়ী চাষী সমিতির সভাপতি ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস ট্রেডিং এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন,এ্যাড,মোর্ত্তাজাজামান আলমগীর রুলু।

এসময়ে বক্তব্য রাখেন, কাঁকড়া সমিতির সভাপতি হিরামন মন্ডল, সাবেক সভাপতি অধিবাস সানা, মৎস্য আড়ৎদারি সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, কাঁকড়া সমিতির শিব পদ দেবনাথ, কাঁকড়া মোমিন উদ্দীন সরদার, চিংড়ী চাষী মনোহর চন্দ্র সানা,পোনা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সাজ্জাত হোসেন, বাগদা পোনা হ্যাচারি মালিক মাহবুবুর রহমান সানা,শামীম হোসেন। এসময়ে বক্তারা বলেন সরকার প্রতিবছর হিমায়িত উক্ত সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ী ও কাঁকড়া রপ্তানি করে কোটি কোটি টাকা রাজস্ব আয় করছে। হাজার হাজার লোকের কর্ম সংস্থার ব্যবস্থা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031