পাইকগাছা উপজেলা পরিষদ বর্গের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন

সদ্য সমাপ্ত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস পাইকগাছা উপজেলা পরিষদ এর বিদায়ী চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করেছেন।একই সঙ্গে দায়িত্ব গ্রহন করেছেন ভাইস-চেয়ারম্যান অনিতা রানী মন্ডল ও সম আব্দুল ওয়াহাব বাবলু। এসময়ে উপজেলা পরিষদ বর্গের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যলয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠেয় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মোঃ ওবাইদুর রহমান।এসময়ে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ অসীম কুমার দাশ,উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাচিবুর রহমান,পল্লী সঞ্চয় ব্যাংক ব্যাবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ সহ সরকারী কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031