গাইবান্ধা শহরে বৃষ্টিতে হাঁটু পানি বৃষ্টিতে স্বস্তি ফিরলেও, জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ

২ জুলাই মঙ্গলবার ২০২৪ বৃষ্টিতে গাইবান্ধা শহরের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, টানা তিন দিনের বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা বেড়েছে মানুষের দুর্ভোগ। গাইবান্ধা বেশিরভাগ এলাকাতে দেখা দিয়েছে জলাবদ্ধতায় নাকাল সেখানকার মানুষজনের জীবন, হাঁটু পানি পেরিয়ে কাজে যেতে হচ্ছে তাদের।
গাইবান্ধা পৌর পার্ক ও কাছারি বাজার বেশিরভাগ এলাকাতে দেখা দিয়েছে জলাবদ্ধতায় নাকাল সেখানকার মানুষজনের জীবন, হাঁটু পানি পেরিয়ে কাজে যেতে হচ্ছে তাদের।
মঙ্গলবার (০২ জুলাই) দেশের অধিকাংশ জায়গায় আরও ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আরও ৩ দিন।

এদিকে সকাল থেকে এখন পর্যন্ত মেঘাচ্ছন্ন রয়েছে গাইবান্ধা আকাশ। দেখা মেলেনি সূর্যের। থেমে থেমে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আবার কোথাও কোথাও মুষলধারে। এতে কিছুটা কমলেও বিপাকে পড়েছেন গাইবান্ধার ব্যবসায়ীরা। যানবাহনের জন্য তাদেরও গুনতে হয়েছে বাড়তি ভাড়া।

সকালে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় জীবিকার তাগিদে সড়কে বের হওয়া শ্রমজীবী-কর্মজীবী এবং মানুষদের। বৃষ্টির মধ্যে নির্দিষ্ট গন্তব্যে যেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কাঙ্ক্ষিত যানবাহনের জন্য। বৃষ্টির কারণে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া অতিরিক্ত নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। অনেকটা বাধ্য হয়েই বেশি টাকা দিয়ে যেতে হয় তাদের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ এলাকাতে দেখা দিয়েছে জলাবদ্ধতা,

আজ আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031