বারহাট্টায় মানসিক প্রতিবন্ধী ছেলের কাঠের চেলার আঘাতে বাবা নিহত হয়েছেন

নেত্রকোনার বারহাট্টায় ছেলের কাঠের চেলার আঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই ছেলেকে আটক করেছে। তবে পরিবার ওই ছেলেকে মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছে। নেত্রকোনা বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম—ফৌজদার মিয়া (৬৫)। ফৌজদার মিয়া উপজেলার বাঘমারা গ্রামের বাসিন্দা। তাঁর আটক হওয়া ছেলের নাম—সায়েম মিয়া (৩৫)।এ তথ্য নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।নিহতের বড় বোন জ্যোসনা আক্তার SFTV বলেন, ‘সায়েম মানসিক প্রতিবন্ধী। দুপুরে সে তাঁর ছোট ভাই রাজনকে খুঁজতে থাকে এবং বাবাকে বলে তাঁকে খুঁজে বের করে দিতে। বাবা কথা না শোনায় এক সময় কাঠের চেলা দিয়ে তাঁর বাবার মাথায় জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ফৌজদার মিয়ার মৃত্যু হয়।তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা সায়েমকে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সায়েমকে আটক করে থানায় নিয়ে যায়। সঙ্গে লাশ মর্গে পাঠায়। এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সায়েমকে আটক করা হয়েছে।তিনি আরও জানান, তবে পরিবারের লোকজনের দাবি, সায়েম মানসিক প্রতিবন্ধী। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031