নেত্রকোনা পূর্বধলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত-১৮

নেত্রকোনার পূর্বধলায় ৭টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) সকালে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে প্রথম দিনে ১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। কেন্দ্র সূত্রে জানা গেছে, এবছর উপজেলার ১১টি ইউনিয়নের সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মোট ১ হাজার ৮৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮২৩ জন পরীক্ষায় অংশ নেয়। এইচএসসিতে ১ হাজার ৫১০ জনের মধ্যে ৯ জন, এইচএসসি (বিএম) ২৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন এবং আলিম ৯৪ জনের মধ্যে ৫ জন অনুপস্থিত রয়েছে।  সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরিক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031