পাইকগাছার শান্তা নুরুল হক দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন রুহুল-আমিন বিশ্বাস

পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ শান্তা নুরুল হক দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস। রবিবার বিকাল সাড়ে চারটায় ৫ জন অভিভাবক সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধি উপজেলা সমবায় দপ্তরে হাজির হয়ে রুহুল আমিন বিশ্বাসকে সমার্থন দেওয়ার মধ্যে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন।

এসময়ে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হয়। এছাড়াও অভিভাবক সদস্যরা হলেন, মাইজুল ইসলাম শেখ, রবিউল ইসলাম, আব্দুর রউফ গাইন, বাবলুর রহমান, মঞ্জুয়ারা বেগম। শিক্ষক প্রতিনিধি আজিজুল হক, হাবিবা আক্তার, আব্দুল জলিল।

প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির। এসময়ে আরো উপস্থিত ছিলেন, গাউসুর রহমান বিশ্বাস, নাজির সরদার, শরিফুল সানা, রাজ্জাক জামান, মোঃ ওবায়দুল্লাহ সরদার, শফিকুল সরদার, রাজু গাজী, সুলতান আহম্মেদ, পির আলী সরদার, আব্দুল গফুর সরদার, আছা সরদার প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031