চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতা সহ জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের : গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামিলীগ নেতা সালাম সহ জোড়া খুনের ঘটনায় ৫২ জনকে আসামী করে মামরা দায়ের করেছেন নিহত জেলা পরিষদের সদস্য এবং নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। শুক্রবার রাতে তিনি মামলাটি দায়ের করেন।
মামলার প্রধান আসামী করা হয় সালাম গ্রুপের প্রধান প্রতিপক্ষ নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হক কে।
এ মামলায় শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৫) এবং ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক কে গ্রেপ্তার করে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন দুইজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031