মোংলায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বাগেরহাটের মোংলায় লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ জেলে মহিদুল শেখ (২৫) এর লাশ নিখোঁজের ৩০’ঘন্টা পর জয়খাঁ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

মৃত জেলে মহিদুল শেখ উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে। নিহত মহিদুল শেখের ১০’মাসের ও ২’বছরের দু’টি ছেলে সন্তান রয়েছে। নিহত মহিদুল শেখের পরিবারে বইছে শোকের মাতম।

শুক্রবার (২৮’জুন) সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের পশ্চিম পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

লাশ খুঁজতে থাকা উলুবুনিয়ার এক বাসিন্দা জানান, আমরা ৪’টি ট্রলার নিয়ে মহিদুলকে খুঁজতে থাকি। ২’টি ট্রলার নিয়ে রামপালের দিকে আর ২’টি ট্রলার নিয়ে মোংলার দিকে খুঁজতে থাকি। এমন সময় বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে লাশটি ভাসতে দেখি। পরে নৌ পুলিশ ও আমরা লাশটি উদ্ধার করি।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, সকালে মাদ্রাসা রোডের পশ্চিম দিকের মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে ভেসে উঠে। নিহতের ভাই মহিদুলের লাশের পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগীতায় লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় এলপিজি পরিবহনকারী একটি জাহাজের পাখার সঙ্গে দড়ি পেঁচিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা জেলে তারিকুল সাঁতরে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন মহিদুল শেখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031