ঝালকাঠির নলছিটিতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আ হত ৬

ঝালকাঠির নলছিটিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল -পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ সেতুর ঢালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে পটুয়াখালী গামী একটি বাসের সাথে পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এসময় চালক সহ ৪ জন যাত্রী আহত হয়।এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।আহতদের বরিশালের ফায়ার সার্ভিস, নলছিটি থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নলছিটি থানার এসআই শহিদুল আলম বলেন,আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031