চুয়াডাঙ্গা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০১ কেজি গাঁজা উদ্ধার। গ্রেফতার-০১জন

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ , অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা এর নেতৃত্বে এসআই(নি:) মোঃ সোহেল রানা, এসআই (নিঃ) মুহিদ, এএসআই (নিঃ) শ্রী রমেন কুমার সরকার, এএসআই (নিঃ) মোঃ আবু আল ইমরান সঙ্গীয় ফোর্সসহ আজ ২৬ জুন ২০২৪ খ্রি: বিকাল ১৭:৩০ ঘটিকায় দামুড়হুদা থানাধীন ইব্রাহিমপুর গ্রামস্থ গোরস্থান পাড়া সংলগ্ন আসামীর নিজ বসতবাড়ি হতে আসামী ১। মোছাঃ সানোয়ারা @ সানু(৫৫), স্বামী-শহিদ বিশ্বাস, সাং-ইব্রাহিমপুর ( গোরস্থান পাড়া), থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031