টেকনাফ হোয়াইক্যং লম্বাবিলে ১লক্ষ ৩০হাজার ইয়াবাসহ মাদক কারবারী র‌্যাবের হাতে আটক  

র‌্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন লম্বাবিল এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে গত ২৩ জুন ২০২৪ তারিখ অনুমান ১২.৫০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল মোঃ রিয়াজ উদ্দিন নামে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং তার অপর এক সহযোগী র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীর হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে সর্বমোট ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

৩।  গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়-মোঃ রিয়াজ উদ্দিন(১৪), পিতা-আব্দুর রশিদ, মাতা-মোছাঃ নজুমুন নিছা, সাং-লম্বাবিল(আব্দুর রশীদের বাড়ী) ০৩নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। তারা নিত্য নতুন অভিনব পন্থায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা চালান সরবরাহ/বিক্রয় করে আসছিল। মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদসহ ইয়াবার চালান স্থানীয় এলাকায় বিক্রয়ের পাশাপাশি তারা আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য কক্সবাজার ও দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে বলে জানায়।

৪।  উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031