জামালগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গৌরবের অভিযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আলোচনা সভা অনুষ্টিত হয়। আজ ২৩ জুন রবিবার সকাল সাড়ে ১১ টায় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে
কেক কেটে ৭৫ বছর প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী। জেলা শ্রমিকলীগের নেতা সায়েম পাঠান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল হক তালুকদার, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান বদি,  যুবলীগ নেতা জসিম তালুকদার, সিলেট মহানগর ছাত্রলীগের নেতা সুমন চৌধুরী, কৃষকলীগের সাবেক আহবায়ক আলী আমজাদ, সাবেক মৎস্যজীবী লীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, তাঁতীলীগের সভাপতি মামুনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031