জয়পুরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের মূলহোতাসহ তিনজন গ্রেফতার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল শনিবার (২২ জুন) রাত সাড়ে ৮ টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও সরবরাহকারী মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হলো- আক্কেলপুর থানার আওয়ালগাড়ির সামসুদ্দিন মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৩৩), নওগাঁর বদলগাছি থানার পূর্ব খাদাইলের আমজাদ হোসেন ছেলে আবুল কালাম (৪০), এবং ঘোষপাড়ার রনজিৎ ঘোষের ছেলে বণিক ঘোষ (৩৮) পালিয়ে যায়। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, আটককৃত আসামীগণ জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজার এলাকায় পর্ণগ্রাফি চক্রের মূলহোতা জাহিদুলের নেতৃত্বে তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিক্সে অশ্লীল সিনেমা ও ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জয়পুরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের মূলহোতাসহ তিনজন গ্রেফতার

23 June 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com