বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আজাদ হোসেন আওলাদ মিয়া : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন হার্টের রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৭টায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর তিনি ২ স্ত্রী ৫ পুত্র ও ২ কন্যাসহ নাতি-নাতনী আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব,সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের জানাজা নামাজ শনিবার সন্ধ্যা ৬টায় দোলা পাড়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজের আগে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার সহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ঠিকাদার রশিদুল ইসলাম, সহকারি কমিশার ভুমি মঈন খান, কিশোরগঞ্জ থানা ওসি (তদন্ত) শরীফ , বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোকছেদুল হাসান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোশারফ হোসেন, মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান মিঠু, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব সহ স্থানীয় সুধীজন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেনা জানান।

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031