গাইবান্ধা সদর  নিম্ন অঞ্চলে প্লাবিত,জনদূর্ভোগ চরমে পড়েছে সাধারণ মানুষ।

গাইবান্ধা জেলার ১১ নং গিদারী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বৃষ্টি ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। এছাড়া বিভিন্ন বাসা-বাড়ি ও দোকানপাঠে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। টানা বৃষ্টিতে টিলা ধ্বসে পড়ার আশঙ্কায় ঝুঁকি নিয়ে বসবসাকারী পরিবারকে নিরাপদে সরে যেতে হচ্ছে। গত দুদিন থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধা আনেলের ছড়া বাগুরিয়া এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাঠে পানি ঢুকেছে। এছাড়া আঞ্চলিক রাস্তা বেশ কয়েকটি স্থানে পানি যান চলাচলা ব্যাহত হয়। মঙ্গলবার (১৯জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ঝরেছে। ভারী বর্ষণে উপজেলার ইউনিয়নের বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে। এসব গ্রামের বিভিন্ন বাড়িতে পানি উঠেছে। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।এছাড়াও বিভিন্ন এলাকার গ্রামীণ রাস্তা পানিতে নিমজ্জিত রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছে, রফিকুল এবং রেজাউল বলেন আমাদের পানিবন্দী পরিবারদেরকে কোন প্রকারের সাহায্য বা শুকনা খাবার কিছুই দেওয়া হয়নি গবাদি পশু সহ আমরা সবাই বিপদে পড়েছি, এসব পরিবারের এছাড়া যেসব বসবাস করছে তাদের নিরাপদ আশ্রয়ে জন্য নৌকা ব্যবহার করা হয়েছে,

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031