সিএনজিকে ট্যাংকলরির ধাক্কা, শিশু নিহত

ঝালকাঠির নলছিটিতে একটি যাত্রীবাহী সিএনজিকে ট্যাংকলরির ধাক্কায় শাহরিয়ার নামে (৪) এক শিশু মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে বরিশাল – ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সিএনজিতে থাকা একই পরিবারের আরও চার সদস্য ও চালক আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল আলম।

নিহত শিশু শাহরিয়ার বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া এলাকার মজিবর রহমানের ছেলে। আহতরা হলেন-শিশুর বাবা মজিবুর রহমান , মা, বোন,দাদি এবং সিএনজি চালক মোঃ ইউসুফ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে একই পরিবারের ৫ সদস্য সিএনজিতে বরিশাল যাচ্ছিলেন। ওই সিএনজির সামনে থেকে একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় বরিশাল থেকে আগত একটি ট্যাংকলরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় সিএনজিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।স্থানীয়রা সিএনজিতে থাকা যাত্রী ড্রাইভার সহ ৬ জনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।সেখানে শিশু শাহরিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

নলছিটি থানার এসআই শহিদুল আলম বলেন,আহতরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্যাংকলরি ও দুমড়ে-মুচরে যাওয়া সিএনজি পুলিশ হেফাজতে আছে।

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031