ঈদুল আজহা ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়: শিক্ষামন্ত্রী

ঈদুল আজহা ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। যাতে করে আমরা পশু কোরবানির মাধ্যমে মনের হিংসা-বিদ্বেষ ঘৃণা বিসর্জন দিতে পারি।সাথে সাথে মনের পশুত্বকে কোরবানি দিয়ে সকলের সাথে হিংসা বিদ্বেষ মন থেকে মুছে ফেলে মাতৃত্বে বন্ধনে আবদ্ধ থাকতে পাড়ি।

শিক্ষামন্ত্রী আজ সোমবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ ময়দানে ঈদুল আযাহার জামাত ও মোনাজাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ঈদের নামাজে আমরা দেশবাসীর জন্য দোয়া করেছি।আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও উনার পরিবারের জন্য দোয়া করেছি,উনার সুস্থ শরীর দীর্ঘায়ু কামনা করেছি।
সমাজে যাতে শান্তি ও নিরাপত্তা আসে এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছি। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পাড়ে সেজন্যও দোয়া করেছি।
চট্টগ্রামসহ সারা বাংলাদেশের মানুষ যাতে অন্ন, বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্যসেবা যথাযথভাবে পায় সেজন্য দোয়া করেছি। আল্লাহপাক যাতে সবাইকে কোরবানি করার তৌফিক দান করেন সেই দোয়াও করেছি।
এসময় তিনি চট্টগ্রামসহ পুরো দেশবাসিকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031