নীলফামারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জে মিলন মিয়া (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে তার নিজ বাসা থেকে তার শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত যুবকের বাসা কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের দলবাড়ি গ্রামের মৃত জামিয়ার রহমানের ছেলে।

পুলিশ , এলাকাবাসী ও নিহতের স্বজনদের সুত্রে জানা যায় গতকাল ওই যুবক বাড়িতে একা ছিলেন তার মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে যুবকের ঘর ভিতর থেকে বন্ধ দেখে তার মা আর তাকে ডাকাডাকি না করে শুয়ে পড়েন পরে গভীররাতে তার মা ঘরের দরজার ফাঁক দিয়ে দেখতে পান যে তার ছেলের হাঁটু মাটিতে লেগে ছিলো এবং গলায় দড়ি লাগানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছে পরে স্হানীয় লোকজন এসে পুলিশ কে খবর দেয় এবং পুলিশ এসে লাশ উদ্ধার করে । এবিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র মন্ডল এর সাথে কথা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন খবর পাওয়া মাত্র আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নীলফামারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

13 June 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com