ধামরাইয়ে জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের এক দিন পর জিসান হাসান রাব্বি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) দুপুরের দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের কালামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এর আগে, রোববার বিকেলের দিকে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে।নিহত জিসান বাবা-মায়ের সঙ্গে কালামপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।পুলিশ জানায়, বিকেলের দিকে বাসার অদূরে একটি বাঁশঝাড়ের পাশে শিশু জিসানের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার বলেন, রোববার বিকেলে নিখোঁজ হয় শিশুটি। সোমবার বিকেলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ধামরাইয়ের কালামপুরের কবরস্থানের পাশ থেকে তার মরদরহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে তাকে হত্যা করা হতে পারে তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর তা বলা যাবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ধামরাইয়ে জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার

11 June 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com