রাঙ্গামাটি পুলিশ সুপার অফিসার ইনচার্জগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

রাঙ্গামাটি পুলিশ সুপার অফিসার ইনচার্জগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত।

সোমবার ১০ জুন রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের মধ্যকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, এপিএ প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার, সুশাসন সংহতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সহায়তা করবে। এছাড়াও পুলিশের কাজে আরো গতিশীলতা ও স্বচ্ছতা আনবে।

উল্লেখ্য যে, সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।

এসময় সকল থানার অফিসার ইনচার্জ’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031