মাগুরায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের ১০৬ তম জন্মবার্ষিকী পালিত

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ১০ জুন সোমবার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝআাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের পৈত্রিক বাড়িতে সকাল ১০ টায় কবির ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।স্মরণসভায় জেলা কালচারাল অফিসার এর সঞ্চালনায় জেলা ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদির, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ মুহিত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি ফররুখ আহমেদের ভাইয়ের ছেলে শিপন। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার বক্তব্যে বলেন, ” কবি ফররুখ আহমেদ ছিলেন মুসলিম রেনেসাঁর কবি।তিনি মুসলমানদের ধর্মীয় গোড়ামী ভেঙে একটি নবজাগরণ সৃষ্টি করেছিলেন। আমি যখন এখানে পা রাখলাম আমার সমস্ত শরীর পুলকিত হয়ে উঠলো যা আপনাদেরও হওয়া উচিত। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটি লাইব্রেরি করে দেয়া হবে।শ্রীপুরে অনেক মহৎ মানুষ জন্ম নিলেও এখানে প্রায় প্রতিদিনই দাঙ্গা হাঙ্গামা লেগে থাকে। আসলে আমাদেরকে ভালো ভালো মানুষদের জীবনী নিয়ে নিয়ে চর্চা বাড়াতে হবে তবেই সংঘর্ষ এড়াতে পারব। কবি ফররুখকে নিয়ে গবেষণা করে অনেক মানুস বিখ্যাত হচ্ছে আর আমরা তার এলাকায় সংঘর্ষ করছি।তিনি আমাদের অনেক কিছু দিয়েছেন যারা বুঝতে পারছি না তাদেরকে বলবো ওনার বই পড়ে দেখুন তাহলে ভালো কিছু পেয়ে যাবেন।” সভা শেষে কবির আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও মোনাজাতে কবির আত্মীয় স্বজন, এলাকার সাধারণ জনগন ও অসংখ্য কবি ভক্ত উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031