মরহুম সাংবাদিক  বদিউজ্জামান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন অনুষ্ঠিত

ফাতেমা আক্তার মাহমুদা ইভা : বিজয় টিভির ফতুল্লা থানা প্রতিনিধি, নারায়ণগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের সভাপতি এবং ফতুল্লা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, মরহুম সাংবাদিক মোঃ বদিউজ্জামান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন অনুষ্ঠিত। আয়োজনটি অনুষ্ঠিত হয়, ৮ ই জুন শনিবার বিকেল ৫ টায় কাঠের পুল, চাঁদ ডাইং সংলগ্ন, নারায়ণগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের অফিস কার্যালয়ে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর সোহেল আলী, সভাপতি, ফতুল্লা থানা যুবলীগ।  কুতুবপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সির সভাপতিত্বে ও কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আব্দুল মালেক মুন্সির সার্বিক সহযোগিতায়, সঞ্চালনায় ছিলেন, এশিয়ান টেলিভিশনের ফতুল্লা থানা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, মোঃ রাহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা প্রেসক্লাব সভাপতি, আব্দুর রহিম, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড মেম্বার, হান্নানুর রফিক রঞ্জু।

এ সময় নারায়ণগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের মরহুম সভাপতি, মোঃ বদিউজ্জামান এর সুযোগ্য সন্তান নারায়ণগঞ্জ টিভি সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি, মোঃ হিমেল আহমেদ সহ উপস্থিত ছিলেন, চ্যানেল ২১ এর স্টাফ রিপোর্টার ও উক্ত সংগঠনের অর্থ সম্পাদক, মোঃ নুর উল্লাহ সবুজ, জনতার টিভির নির্বাহী সম্পাদক ও উক্ত সংগঠনের দপ্তর সম্পাদক, মোঃ সুমন আহমেদ, সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি ও উক্ত সংগঠনের প্রচার সম্পাদক, মোঃ কাউছার আহমেদ, মর্নিং টাইমস এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, ও উক্ত সংগঠনের অন্যতম সদস্য, মোঃ জিহাদ, চ্যানেল ২১ এর রাকিব হাসান সাগর, সিএনএন বাংলা টিভির ক্যামেরা পার্সন, মোঃ রায়হান প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031