পঞ্চগড়ের দেবীগঞ্জে সপ্তাহ ভূমি সেবা উদ্বোধন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আজ থেকে এক সপ্তাহ ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার দুপুর ১২.০০ ঘটিকার সময় দেবীগঞ্জ উপজেলার ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম।অনুষ্ঠানে বক্তবে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে।এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তোরাব হোসেন সহকারী (ভৃমি) কমিশনার দেবীগঞ্জ পঞ্চগড়, আবু বক্কর সিদ্দিক আবু মেয়র দেবীগঞ্জ পৌরসভা,আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখা , জাকিরুল ইসলাম সুইডেন সভাপতি দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার এ কে ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা বর্তমান কমান্ডার বাবু স্বদেশ চন্দ্র ,, এছাড়া আরো উপস্থিত ছিলেন অএ উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ ও ১০ টি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বরে দুইটি স্টলের মাধ্যমে ৮ ই জুন থেকে এক সপ্তাহ ব্যাপী ভূমি সেবা প্রদান করা । তোরাব হোসেন সহকারী (ভৃমি) কমিশনার বলেন এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031