চুয়াডাঙ্গার দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহ ত হয়েছেন

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে তেল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় রাকিবুল (১০) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শিয়ালমারি হাট থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে সে। নিহত স্কুল শিক্ষার্থী রাকিবুল দামুড়হুদা বসতী পাড়া গ্রামের জহুরুল ইসলামের (জরু) ছেলে। সে দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকালে কয়েকজন বন্ধু মিলে দামড়হুদা ফিলিং স্টেশন (তেল পাম্পের) সামনে জাম গাছ থেকে জাম পাড়ছিল। হঠাৎ তাদেরকে কুকুরে আক্রমণ করে। কুকুর থেকে বাঁচতে তারা দিকবিদিক ছোটাছুটি শুরু করে। এ সময় রকিবুল দ্রুত রাস্তা পার হতে গেলে জীবননগরের শিয়ালমারি হাট থেকে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ড-১২-২৬৭৩) সাথে ধাক্কা লেগে সড়কের উপর ছিটকে পড়লে মারাত্মক রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ শুনে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গরু বোঝায় ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৃত্যুর সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031