সখীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

টাঙ্গাইলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ৫জুন সখীপুরে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

৫জুন (বুধবার) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চতুর্থ ধাপে সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ সাঈদ আজাদ আনারস প্রতীকে মোট ৩৭৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী সানোয়ার হোসেন সজীব গামছা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪১২ ভোট। এছাড়াও চেয়ারম্যান পদে সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার কাপ পিরিচ প্রতীকে ১৫৯৭৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি। এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সদস্য শিবলী সাদিক ৩৮৭২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২১৯৮৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে কৃষক শ্রমিক জনতা লীগের মহিলাবিষয়ক সম্পাদক আঁখি আতোয়ার ৪৪২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রওশন আরা রিতা কলশি প্রতীকে পেয়েছেন ২৪৩৩০ ভোট।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031