কাউখালী সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুর কাউখালী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সকল বাস্তবায়ন শীর্ষ সেমিনার অনুষ্ঠিত হয়।
৫ জুন (বুধবার) সকাল ১১ ঘটিকায় নিজস্ব কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে, বর্তমান প্রেক্ষাপটে সামাজিক বেতনী কর্মসূচির সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনারে আলোচিত হয়।
উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির,
সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে সরকারের মাইল ফলক উপজেলার ভাতা ভুগীর বয়স্ক ভাতা-৩৭৮০, বিধবা ভাতা -২৪৭৭, প্রতিবন্ধী ভাতা-১৫৪০, হরিজন ও দলিত ভাতা-২১৪, হিজরা ভাতা-২, প্রতিবন্ধী শিক্ষা-৫৬, দলিত ছাত্রছাত্রী শিক্ষা উপবৃত্তি – ৬৫ মোট – ৮১৩৪ জনকে নগদ ও বিকাশের মাধ্যমে সেবা প্রদান করা হয়। এছাড়াও জনগণের নিরাপত্তা বলায় বিভিন্ন সেমিনার শিশু পুষ্টি, ক্যান্সার কিডনি রোগীর চিকিৎসা সহযোগিতা করা এবং যাতে করে সকল ভাতা প্রাপ্ত ১০০% সফলতা প্রদান করা হয়,বিশেষ করে সার্বজনীন পেনশন স্কিমের সুফলের কথা উল্লেখ সহ ভাতা ভুগিদের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে আলোচনা করেন।
তিনি আরো বলেন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মুস্তাফিজুর রহমান সহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, ইউপি সচিব ও সদস্যবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031