ঝিনাইদহ সদরে ট্রাকের সাথে মাছ বোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে

ঝিনাইদহ সদরে গোপিনাথপুর এলাকায় ট্রাকের সাথে মাছ বোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আসাদুল ইসলাম (৩৫) নামের এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আসাদুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী থানার যুগিরগোফা গ্রামের তাইজুল মিস্ত্রির ছেলে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, সকালে আলমসাধু যোগে মেহেরপুরের গাংনী এলাকা থেকে ড্রামে মাছ নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল আসাদুল। পথিমধ্যে ঝিনাইদহের গোপিনাথপুর এলাকায় ডিঙ্গেমারা ব্রীজের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে আলমসাধুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়ীটিকে আটক করতে পারেনি পুলিশ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঝিনাইদহ সদরে ট্রাকের সাথে মাছ বোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে

05 June 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com