ফকিরহাটে ৫২ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে সোমবার (৩ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মাদক মামলার আসামি বারাশিয়ার মাদক ব্যবসায়ী মনিরের বাড়ি থেকে ৫২ বোতল ফেনসিডিল সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে আটককৃত আসামিরা হলেন, ফকিরহাট সদরের বারাশিয়া গ্রামের মৃত হামিদ শেখের পুত্র মোঃ মনির শেখ (৪৫), বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস খান এর পুত্র মোঃ মারুফ খান (৩৮), উৎকুল গ্রামের আব্দুল গনি ঢালী এর পুত্র ইলিয়াস ঢালী (৫৫) যাত্রাপুর গ্রামের মৃত আঃ ছাত্তার হাওলাদার এর পুত্র মোঃ সাবু হাওলাদার (৩৫)। এই অভিযান পরিচালনা করেন, ফকিরহাট মডেল থানার এসআই মোঃ তাইজুল ইসলাম, এস আই জয়দেব বশু ও এসআই মাসুদ রানাসহ পুলিশের একটি চৌকস দল। এ বিষয়ে ফকিরহাট মডেল থানার সহকারী পুলিশ সুপার (এ.এসপি সার্কেল) মোঃ রবিউল ইসলাম শামীম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, মোঃ মনির শেখ এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে এবং মারুফ খান এর বিরুদ্ধে ৪টি, ইলিয়াস ঢালী এর বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। তিনি আরো বলেন, ফকিরহাট উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে, কোন ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031