জীবননগরের উথলী ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, অবস্থা

 চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের ওপর হামলা হয়েছে। গত ২৮ মে মঙ্গলবার ২০২৪ তারিখে : সকাল ১০টার দিকে দর্শনা-জীবননগর সড়কে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায়

এই হামলার ঘটনা ঘটে। তার অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আব্দুল হান্নানকে নেওয়া হয়েছে।

খবর পেয়ে আব্দুল হান্নানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখতে গিয়েছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, রোগীর পিঠের বামপাশে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তার ফুসফুসে ক্ষত সৃষ্টি হয়েছ। অবস্থা গুরুতর হওয়ায় আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।
জানা গেছে, আব্দুল হান্নান ব্যক্তিগত কাজে সকালে দর্শনায় গিয়েছিলেন। ফেরার পথে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় মোটরসাইকেলে দুজন পেছন থেকে তাঁর পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। তিনি সেই অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে চলে আসেন। পরে তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন বলেন, ঘটনাস্থলে থানা-পুলিশের একটি দল গেছে। আমরা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031