কালিয়াকৈরে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের মূল্য-কর বৃদ্ধির দাবী

“তামাক কোম্পানী হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে রোববার দুপুরে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগীতায় ও দিশারীর আয়োজনে উপজেলা পরিষদের সামনে লতিফপুর এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন- দিশারীর নির্বাহী পরিচালক মতিউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক এস এম ওয়ারেচ, মিনহাজ আহম্মেদসহ আরো অনেকে। এসময় জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্ধির দাবী জানান অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ কারীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031