চাঁপাইনবাবগঞ্জে আস্থা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ক্লাব হলরুমে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এ প্লাটফর্মে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।আস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও নাগরিক প্লাটফর্মের প্রধান উপদেষ্টা ডা. মাজহারুল ইসলাম তরু।এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরিক প্লাটফর্মের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক, ডাবলু কুমার ঘোষ। আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী রেজাউল করিম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জমশেদ আলী।বাস্তবায়নকারী সংগঠনের পক্ষ থেকে সংস্থা এবং আস্থা প্রকল্প সম্পর্কে অবহিত করেন আস্থা’র মনিটরিং কো-অডিনটর জাহাঙ্গীর আলম। আস্থা প্লাটফর্মের নাগরিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম তরু বলেন, চাঁপাইনবাবগঞ্জের দুইটা সমস্যার কথা তুলে ধরে বলেন মাদক ও বাল্যবিবাহ রোধে সংগঠন কে কাজ করার আহবান জানান তিনি।তিনি আরও বলেন, নাগরিক প্লাটফর্মের বিশিষ্টজনরা এই যুব ফোরাম গুলোকে দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন।সিনিয়র ফিল্ড অফিসার সুর্বণাসহ জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031