নওগাঁয় রাণীপুকুর মাদ্রাসার ধান আদায় করে আসার পথে বাসের চাপায় নিহ’ত এক ও আহত এক

নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁর নওহাটামোড় চৌমাশিয়া বাজারের পশ্চিম পার্শ্বে খামার বাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সিফাত হোসেন (১৪) নামে ৭ম শ্রেণিতে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৫ টারদিকে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। এঘটনায় ফয়সাল হোসেন (১৬) নামের ৮ম শ্রেণিতে পড়ুয়া অপর এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। নিহত সিফাত হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার বুজরুক বড়াইল গ্রামের ইউনুস আলীর ছেলে এবং আহত ফয়সাল হোসেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার মুড়িহাড়ি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তারা দু’ জনই ঐ এলাকার রানীপুকুর কেরাতুল কুরআন ক্বওমী মাদ্রাসার ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে আহত ফয়সাল হোসেন ও সিফাত হোসেন মাদ্রাসার ধান আদায় শেষে পেডেল চালিত একটি ভ্যানগাড়ি নিয়ে নওগাঁ টু রাজশাহী মহাসড়ক দিয়ে মাদ্রাসায় ফিরছিলেন। ভ্যানটি চালাচ্ছিলেন ফয়সাল হোসেন এ সময় ভ্যানের উপর ধানের বস্তা ধরে বসেছিলো সিফাত হোসেন। ঘটনাস্থলে পৌছামাত্র হঠাৎ করে নওগাঁ থেকে রাজশাহী অভিমুখি একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। সেখানে তারা দু’জন গুরুতর আহত হয়। স্থানিয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার সময় পথে সিফাত হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং আহত ফয়সাল হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে দেন স্থানিয়রা।
এবিষয়ে জানতে চাইলে মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা মোঃ রিয়াজুল হক কাশেমী বলেন, দুপুরে লেখাপড়া করার পরে আমি সবাইকে ঘুমাতে বলি। এরমধ্যে বিকালে লোক মুখে শুনতে পাই এই ঘটনা। পরবর্তীতে জানতে পারি আমার মাদ্রাসার অপর শিক্ষক সাইফদ্দিন তাদের ধান নিতে পাঠায়। এখন আমি নওগাঁ সদর হাসপাতালে আছি। এখানে আমার শিক্ষার্থী ফয়সাল হোসেন ভর্তি আছে। সে এখন অনেকটা আশংকা মুক্ত। এবিষয়ে জানতে চাইলে নওহাটা ফাঁড়ির এস আই জিয়াউল হক জিয়া বলেন, নিহত শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031