
আগামী ২১ মে আসন্ন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জনাব, মো:আমিন জামান রিংকু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সময় যত যাচ্ছে নির্বাচন ততই এগিয়ে আসছে। শুরু হচ্ছে ভোটারদের মাঝে ভোটের হিসাব-নিকাশ। এই নির্বাচনে দেখা যাচ্ছে প্রয়াত আওয়ামী লীগ নেতা আমিনুর জামান রিংকু গুন গান সাধারণ ভোটারদের মাঝে আলোচনা হচ্ছে। মাঠ ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে দেখা যাচ্ছে বেশিরভাগ ভোটার দোয়াত কলম প্রতীকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী রিংকুর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ঘাগোয়া ইউনিয়নের পরপর তিনবার চেয়ারম্যান হয়ে, সময় মতো জনগণের সুখ দুঃখের সাথী হয়ে থেকেছেন সারাটি জীবন জনগণের স্বার্থে কাজ করে গেছেন।তার সেই ভালোবাসায় সাধারণ ভোটাররা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন এবং আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হতে পারলে গাইবান্ধা সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। শেষ সময় মোটরসাইকেল দিয়ে শোডাউন করেন বিভিন্ন এলাকায় ও হাট বাজারে ভোট চান, প্রার্থী আমিনুর জ্জামান রিংকু, ও তার নেতা কর্মীরা তিনি আশাবাদী বিপুল ভোটে জয়ী হবেন ইনশাল্লাহ।










