শাহপরীরদ্বীপের মোহনায় কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক-৪

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ বোট জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় জড়িত ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার মোঃ রফিক (১৪), আবু তাহের (২০), মোঃ ইব্রাহিম (২৬) ও মোঃ ফারহান (২৪)।শনিবার (১৮ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন,শনিবার (১৮ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল টর্চ ও বাঁশির মাধ্যমে বোটটিকে থামার সংকেত প্রদান করে। সন্দেহভাজন ব্যক্তিরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত মায়ানমার জলসীমায় পালানোর চেষ্ঠা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি জব্দ করে। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা, ২ টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় আটককৃতরা সবাই টেকনাফ উপজেলাধীন নোয়াখালী গ্রামের বাসিন্দা।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, বোট এবং আটককৃত মাদক ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031