টেকনাফে সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন প্রধান বিচারপতির

বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালি মৌজায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন করেন । এই উপলক্ষে শুক্রবার (১৭ মে) বিকালে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শীলখালি এলাকায় নির্ধারিত স্থান পরিদর্শন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট এর বাস্তবায়ন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টেকনিক্যাল কমিটি। এ সময় বাংলাদেশ সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, আপীল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহীম, বিচারপতি আশফাকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সুপ্রীম কোর্ট ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শনকালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি স্বল্প সময়ের মধ্যে ভূমি বরাদ্দ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি এই কাজে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।তিনি আশাবাদ ব্যক্ত করেন দ্রুততম সময়ের মধ্যে ভূমি উন্নয়নসহ সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট এর স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হবে। তিনি সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট এর সফল বাস্তবায়নের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টেকনিক্যাল কমিটি গঠনের ঘোষণা দেন। পরিদর্শন শেষে আপিল বিভাগের মাননীয় বিচারপতি এম ইনায়েতুর রহিম মোনাজাত পরিচালনা করেন। উক্ত জায়গায় পরিদর্শনের সময় কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সৈয়দ সাফকাত আলী, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031