গাইবান্ধা কাচারী বাজার চুড়ি পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

গাইবান্ধা শহরে কাচারী বাজার চুড়ি পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে অন্তত ১০টির দোকান পুড়েছাই হয়,

বৃহস্পতিবার ১৬ই মে রাত ১১ টায় এ ঘটনা ঘটে।হঠাৎ করে দোকানে আগুন দেখতে পায় পথচারীরা,পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।ও খবর পেয়ে চুরি পট্টির ব্যবসায়ীরা ঘটনাস্থলে উপস্থিত হন ও নিজ নিজ দোকানের মালামাল বের করার চেষ্টা করেন, কিন্তু আগুন কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে পড়ার কারণে দশটি দোকান পুড়িয়ে ছাই হয়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে চুড়ি ফিতা সুতা কসমেটিকের অনেক মালামাল ইত্যাদি। এসব দোকানগুলোর মধ্যে প্রায় কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীদের দাবি। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরে আগুন ধরে দোকানের মধ্যে, কিন্তু কোন মালামাল রক্ষা করতে পারেনি বলে যানান ব্যবসায়ীরা। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপকারী পরিচালক মো:জাকির হোসেন বি এফ এম, জানান আগুন লাগানোর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন, গাইবান্ধা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট,ও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ।কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগে দোকানের মাল পুড়ে ছাই হয়,ফায়ার সার্ভিসের পরিচালক ধারণা করেন,শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।আগুনে ছোট বড় ১০ টি দোকান পুড়ে ছাই হয় তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা হয়নি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031