হিজলায় স্বামীর জমানো ৩০ লক্ষ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রী উধাও

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী ৩০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে মাহিনুর (২৫) নামে এক গৃহবধূ তার পরকীয়া প্রেমিক রমজান সিকদারের সাথে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে ৷ অভিযোগ সূত্রে জানা যায় রমজানের বাড়ী কাজীর হাট থানার, লতা ইউনিয়নের কাদিরাবাদ গ্রামে ৷ ২০১৭ সালে মোঃ আমিরের হোসেনের সাথে পাশ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানার আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের বিল্লাল বেপারীর মেয়ে মাহিনুর বেগমের বিয়ে হয়। পরম সুখেস্বাচ্ছন্দেই চলে তাদের সংসার। ৭ বছর আগে বিয়ে হওয়া মাহিনুর নিঃসন্তানী ছিলেন। সংসারে সুখ টিকিয়ে রাখতে আমির হোসেন তাহার সাথে স্ত্রী মাহিনুরকে দেড় বছর দুবাই নিয়ে রাখেন । বছর খানেক আগে মাহিনুর দুবাই থেকে বাড়িতে আসেন। বাড়ির লোকজনের অভিযোগ, মাহিনুর তার বাবার বাড়িতেই বেশির ভাগ সময় থাকতো । তাহার চলাফেরা খুব উগ্রপন্থি ছিল। রবিবার (২৮ এপ্রিল) ঘটনা ঘটেছে। ঘটনার পরে প্রবাসী আমির হোসেনের বড় বোন অফেনুর বেগম কাজির হাট থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অদৃশ্য কারণে তাদের অভিযোগ গ্রহণ করননি কাজিরহাট থানা পুলিশ। উপায়ান্ত না পেয়ে প্রবাসীর মা খাদিজা বেগম (৭৬) বাদী হয়ে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন । মামলাটি পিবিআই’র তদন্তে রয়েছে। প্রবাসীর মা বলেন, আমার ছেলে ১৮ বছর বিদেশ করছে, সংসার করতে গিয়ে সারা জীবনের কামানো সঞ্চয় সরল বিশ্বাসে বউয়ের নামে দিয়ে আমার ছেলে আজ নিঃস্ব হয়ে গেছে । এ ঘটনায় পুত্র বধু ও তার পরকীয়া প্রেমিক রমজান সিকদারের দৃষ্টান্তমূলক বিচার চাই ৷ যাতে কোনো প্রবাসী তাহার মতো আর প্রতারিত না হয়, কাজির হাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবারের লোকজন কাজির হাট থানায় উপস্থিত হয়ে একটি মৌখিক অভিযোগ দিয়ে গেছেন ৷ তাদেরকে কোটে মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031