জামালপুরে ৪ সন্তানের জন্ম দিলেন নারী

জামালপুর জেলার ইসলামপুরে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন মোছা: খুশি বেগম নামক এক গৃহবধূ ।

বুধবার (১৫ মে) ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তান জন্ম দেন তিনি।বর্তমানে চার সন্তান এবং মা সকলেই সুস্থ্য আছে।খুশি বেগম ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এ এ এম আবু তাহের জানান, নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তানসহ চার সন্তান প্রসব করে তিনি। বাচ্চার ওজন কম হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031