কুড়িগ্রামে মাদকসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার

কুড়িগ্রামে ৯৫০ পিস Buprenorphine Injection সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম গত ১২ মে ২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯.০০ ঘটিকার সময় চর রাজিবপুর থানাধীন সুইচ গেইটের পাশ্ববর্তী জায়গায় থেকে ৩ জন মাদক কারবারি জামালপুর জেলার ইসলামপুর থানাধীন মৌজাআটা গ্রামের মোঃ বাবু মিয়া (৩৯), দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন মংলাপাড়া গ্রামের মোছাঃ পারুল বেগম (৪৫) এবং লালমনিরহাট সদর থানাধীন মোস্তবি গুকুন্ডা আদর্শপাড়ার মোছাঃ নুর নাহার ওরফে নূর জাহান (৪০)’দেরকে মাদক হিসেবে ব্যবহৃত ৯৫০ পিস Buprenorphine Injection সহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুড়িগ্রামের চর রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031