নীলফামারী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নীলফামারী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জেলা প্রশাসন, নীলফামারীর আয়োজনে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী। উক্ত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয়। সভায় নীলফামারী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন নীলফামারী জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে নীলফামারী জেলা পুলিশ। তিনি অনলাইন জুয়া, মাদক, অনলাইন প্রতারণা; আত্মহত্যার প্রবণতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসিবুর রহমান, সিভিল সার্জন নীলফামারী; জনাব মোঃ মোস্তফা মঞ্জুর সিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল নীলফামারী; জেলা প্রশাসন নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ; সকল উপজেলার নির্বাহী অফিসার বৃন্দ; উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ; বীর মুক্তিযোদ্ধা বৃন্দ; সুধীবৃন্দ; বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ; বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031