বিরামপুর সীমান্তে ২ কেজি ৪ শত ৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার

দিনাজপুরের বিরামপুর সীমান্তের নিকটবর্তী এলাকা হতে অবৈধ পথে ভারতে সাপের বিষ পাচারের সময় ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর সদস্যরা। শুক্রবার (১০ মে) রাত ৩.৪০ ঘটিকায় বিরামপুর সীমান্তের ঘাসুরিয়া উচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন সাপের বিষগুলো আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ঘাসুরিয়া এলাকা দিয়ে কিছু সাপের বিষ পাচার হচ্ছে। পরে সেখানে উপ-অধিনায়ক মেজর আফিক হাসান এর নেতৃত্বে বিরামপুর সীমান্তের ২৮৯/৪২ পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে মালিকবিহীন ২টি কাচের জারে রক্ষিত অবস্থায় সাদা রংয়ের সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রংয়ের সাপের বিষ ১ কেজি ৪৭১ গ্রাম।সর্বমোট ২ কেজি ৪৭১ গাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লক্ষ ৫২ হাজার টাকা। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031