আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আশুলিয়ায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারিকে মো. আলামিন (৩৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (৯ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসান। এর আগে, বুধবার রাতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকৃত সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার সুরুদিয়া এলাকার হাজী এমারত হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার চিত্রশাইল এলাকার শহিদুলের বাড়ির ভাড়াটিয়া।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো.আবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের দক্ষিণে ঢাকামুখী লেনে অভিযান পরিচালনা করে কুখ্যাত এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক ব্যক্তি পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে সাভার, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031