মাগুরার উপজেলা পরিষদ নির্বাচনে সদরে রানা ও শ্রীপুরে রাজন বিজয়ী

৮ মে বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মাগুরার দুটি উপজেলা সদর ও শ্রীপুরের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

সদর উপজেলা পরিষদে মোটরসাইকেল প্রতীকে রানা আমির ওসমান রানা ও শ্রীপুর উপজেলা পরিষদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।বুধবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায়। পরে ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৫০৬ জন। নির্বাচনে সদর উপজেলায় ১২০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রানা আমির ওসমান রানা ৮৩ হাজার ৫৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল ইসলাম পেয়েছেন ৫০ হাজার ৮৬৩ ভোট। শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৮৫২জন। নির্বাচনে উপজেলায় ৫৭টি কেন্দ্রে  ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরিয়াতুল্লাহ হোসেন মিয়া রাজন ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম এম মোতাসিম বিল্লাহ (সংগ্রাম) পেয়েছেন ২৯ হাজার ২৮১ ভোট।এ বিষয়ে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, মাগুরা জেলার সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ হয়েছে। নির্বাচনে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ছাড়াও ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031