
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিষ খেয়ে এক বৃদ্ধের মৃ’ত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার বাংলা বাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামের মৃত আজগর আলীর পুত্র মো: নাজনু মিয়া (৬৮) বুধবার সকাল ১১টার দিকে বাড়ির লোকজনের অজান্তে বিষ পান করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান বিষ পানে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 281









