ফরিদপুর জেলার কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত জনাব ওবায়দুর রহমান

ফরিদপুর জেলার কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হলেন নব কম কলেজের অধ্যক্ষ জনাব ওবায়দুর রহমান।

মোঃ ওবায়দুর রহমান, অধ্যক্ষ, নবকাম পল্লী ডিগ্রী কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ উপজেলা পর্যায়ে মূল্যায়নে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে জেলা পর্যায়েও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ফরিদপুর-২ আসনের মাননীয় এমপি মহোদয়, কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মিঞা লুৎফার রহমান স্যার, জমিদাতা, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দসহ, স্থানীয় সকল শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, সহকর্মীবৃন্দসহ সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করছি। সর্বোপরি উপজেলা পর্যায়ে UNO মহোদয়, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য মূল্যায়ন কমিটি এবং জেলা পর্যায়ে শ্রদ্ধেয় DC স্যার, ADC (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য মূল্যায়ন কমিটির সম্মানিত বিচারক মন্ডলীদের নবকাম পল্লী কলেজের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কলেজটির শিক্ষার পরিবেশ উন্নয়নের ধারায় আপনাদের সকলের সম্পৃক্ততা কামনা করছি।
উল্লেখ্য যে, অত্র কলেজের শিক্ষার্থী নুজহাত নাহীয়ান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031