বজ্রপাতে মাদ্রাসার ১১ শিক্ষার্থী আ’হ’ত

ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতের বিকট শব্দে মাদ্রাসার ২১ ছাত্র আহত হওয়ার হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলা সদরে মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে। আ’হ’ত শিক্ষার্থীরা মাদ্রাসার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র। এদের মধ্যে ১১ ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানটির মোহতামিম মাওলানা কেরামত আলী ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সন্ধ্যায় বৃষ্টির সময় শিক্ষার্থীরা মাদ্রাসা ভবনের বারান্দায় দাঁড়িয়েছিল। তখন মাদ্রাসার মাঠে বজ্রপাত হয়। এতে বারান্দায় দাঁড়িয়ে থাকা ২১ শিক্ষার্থী আ’হ’ত হয়। তিনি আরও জানান, মাদ্রাসার শিক্ষক, অন্য শিক্ষার্থীরা আ’হ’ত’দে’র নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ১০ জনকে ছেড়ে দেয়া হয়। বাকিদের মধ্যে- মুজাহিদ, ছামিউল, ওলিউল্লাহ, রেজাউল, মুস্তাকিম, সাজিম, আব্দুর রহমান, মারুফ, হোসাইন, বায়েজিদ ও রিয়াদসহ ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031