হ্নীলা বাজার র‍্যাবের অভিযান মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

হ্নীলা বাজার র‌্যাবের অভিযান  লেদা এলাকার মাদক মামলার  ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবু বকর সিদ্দিক আটক

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিএমপি যাত্রাবাড়ির থানার মামলা নং-৪১(৮)১৪, দায়রা মামলা নং-৬২/২২, প্রসেস নং-৭১৯/২৩, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ) মোতাবেক সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ  আবু বকর সিদ্দিক’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাজাপ্রাপ্ত পলাতক আসামী কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৬ মে ২০২৪ তারিখ অনুমান ১৭.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আবু বকর সিদ্দিক (৪৬), পিতা-আলহাজ্ব জালাল আহম্মেদ, সাং-লেদাপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031